নুলিয়াদের ততপরতায় প্রাণ বাঁচলো পর্যটকের - The News Lion

নুলিয়াদের ততপরতায় প্রাণ বাঁচলো পর্যটকের




দি নিউজ লায়ন ;  দিঘায় নুলিয়াদের তৎপরতায় প্রাণ বাঁচলো পর্যটকের।সমুদ্র স্নানে নেমে তলিয়ে যাওয়া একাদশ শ্রেনীর ছাত্র এক পর্যটককে প্রাণে বাঁচালো নুলিয়ারা। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউ দিঘায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে হাওড়ার সাঁতরাগাছি থেকে একটি বাস ভাড়া করে ৩৫ জনের পর্যটকের দল দিঘায় এসে পৌঁছায়।


 এই পর্যটকদলের কয়েক জনের সঙ্গে বাবলু মাইতি নামে একাদশ শ্রেনীর ছাত্র নিউ দিঘার হলিডে হোম স্নান ঘাটে সমুদ্র স্নানে নামে। স্নান করার সময় আচমকা নিয়ন্ত্রন হারিয়ে সমুদ্রের জলে ডুবে যায় বাবলু। সঙ্গে সঙ্গে ওই ছাত্রের সঙ্গে স্নান করতে নামা অন্যান্য পর্যটকেরা চিৎকার শুরু করে।


 চিৎকার শুনে স্নান ঘাটে নিরাপত্তার কাজে থাকা নুলিয়া ও পুলিশ কর্মীরা ঝাঁপিয়ে পড়েন। তাদের চেষ্টায় দ্রুত এই পর্যটককে উদ্ধার করা হয় ।এর পর তাকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আপাতত ওই ছাত্রের অবস্থা স্থিতিশীল এদিকে নিহতের তৎপরতায় খুশি দিঘার পর্যটকেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.